আপনার শোরুমের গাড়ি অনলাইনে, ক্রেতার নাম-নম্বর আপনার হাতে
গাড়ি তুলতে ৩ মিনিট। কোন গাড়িতে কে হোয়াটসঅ্যাপ করল, কে আসবে বলল, সব এক তালিকায়। জাপান থেকে শোরুম পর্যন্ত স্টকের হিসাব।
কোনো কোড লাগবে না
নিজের ফোনেই 360° ছবি
গাড়ির চারপাশে হাঁটুন
ফোন একই উচ্চতায় রেখে প্রতি এক কদমে একটা ছবি। মোট ২৪টা।
অ্যাপ নিজেই জোড়া লাগায়
গাড়ি যোগ করার পাতায় ২৪টা ছবি বাছুন। একটা রিং দেখায় কতগুলো হলো।
ক্রেতা আঙুল দিয়ে ঘোরান
গাড়ির পাতায় ক্রেতা টেনে টেনে সব দিক দেখেন, আসার আগেই ভরসা পান।
সব ক্রেতা এক তালিকায়, গাড়ির নামসহ
সাইটে কেউ হোয়াটসঅ্যাপ বা কল চাপলেই কয়েক সেকেন্ডে এখানে আসে, কোন গাড়ি দেখে চেপেছেন সেটা সহ। কবে আবার ফোন করবেন, নোট, কোন স্টাফ দেখবে, বুকিংয়ের টাকা: সব এখানেই।

খুললেই জানবেন আজ কী করতে হবে
আজ কাকে ফোন করবেন, কে গাড়ি দেখতে আসবেন, কোন গাড়ি পোর্টে বা শোরুমে অনেক দিন পড়ে আছে।

জাপান থেকে বিক্রি পর্যন্ত স্টক
জাপানে, জাহাজে, পোর্টে, শোরুমে, বুকড, বিক্রি। প্রতিটা গাড়ি কত দিন কোথায়, কতজন দেখল আর খোঁজ নিল। শুল্ক বা ডলারের দাম বদলালে একসাথে সব দাম ঠিক করুন।

প্রথম দশটা শোরুমের প্রথম দশটা গাড়ি আমরা তুলে দেব, সেটআপের কোনো টাকা লাগবে না। প্রথম গাড়ি প্রকাশের দিন থেকে দুই মাস শোরুম প্ল্যান ফ্রি—সর্বোচ্চ ষাটটা গাড়ি আর তিনজন স্টাফের অ্যাকাউন্ট থাকবে। এরপর রাখতে চাইলে মাসে তিন হাজার টাকা; প্রথম বারোটা পেইড মাস এই দামই থাকবে। না রাখতে চাইলে বন্ধ করতে পারবেন, আগে কোনো টাকা দিতে হবে না।
দাম
শুরু · বিনা খরচে
১০টা পর্যন্ত গাড়ি। পুরো গাড়ির পাতা, সব ক্রেতার খোঁজ দেখা যাবে।
শোরুম · মাসে ৳ ৩,০০০
৬০টা পর্যন্ত গাড়ি, পুরো লিড তালিকা, বুকিং আর রসিদ, ৩ জন স্টাফ।
ইয়ার্ড · মাসে ৳ ৭,৫০০
যত খুশি গাড়ি, গাড়ির আসল খরচ আর লাভ, একসাথে দাম বদল, ১০ জন স্টাফ।
যেকোনো প্ল্যানে ৩০ দিন ফ্রি। কার্ড বা চুক্তি লাগবে না।